নদীয়া জেলার সংশোধনাগারগুলিতে ভ্রাম্যমান গ্রন্থাগার পরিষেবার বর্ষ পূর্তি ঃ একটি পর্যালোচনা
[] সঞ্জিত দত্ত জেলার গ্রন্থাগার গুলি থেকে ভ্রাম্যমান পাঠক পরিষেবা বন্ধ হয়ে গেছে বহুদিন । এককালে জেলা গ্রন্থাগার থেকে জেলার বিভিন্ন ছোট গ্রন্থাগারে গাড়ি করে বই পৌঁছে দেওয়া হত সেখানকার গ্রন্থাগারের পাঠকদের জন্য। এক সময় তা বন্ধ হয়ে গেল। গাড়ির চালকের পদটিই তুলে দেওয়া হল । সাইকেলে করে গ্রামের বাড়ি…